Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / আপনার এনআইডি দিয়ে কতটি মোবাইল নিবন্ধিত তা ঘরে বসেই জানুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আপনার এনআইডি দিয়ে কতটি মোবাইল নিবন্ধিত তা ঘরে বসেই জানুন

January 28, 2026 05:32:34 AM   অনলাইন ডেস্ক
আপনার এনআইডি দিয়ে কতটি মোবাইল নিবন্ধিত তা ঘরে বসেই জানুন

নতুন বছরের প্রথম দিন থেকে দেশে কার্যকর হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মোবাইল নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ বা অননুমোদিত হ্যান্ডসেট শনাক্ত করা এবং সেগুলো ব্যবহার বন্ধ করা। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা ঘরে বসেই জানতে পারবেন, তাঁদের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে কতটি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে এবং নিজের ব্যবহার করা ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না।

আপনার NID দিয়ে মোবাইল নিবন্ধনের তথ্য এবং ফোনের বৈধতা যাচাই করা অত্যন্ত সহজ। প্রথমে সরকারি নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোম পেজে ডান পাশে থাকা রেজিস্ট্রেশন মেন্যুতে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম খোলা হবে। ফর্মে নাম, ইউজার আইডি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। নাম দেওয়ার সময় কোনো স্পেস ব্যবহার করা যাবে না এবং ইউজার আইডি অবশ্যই ছোট হাতের অক্ষর ও সংখ্যা দিয়ে তৈরি করতে হবে। NID নম্বরের ধরণ অনুযায়ী সঠিক অপশন বেছে নিতে হবে। যাদের ১০ সংখ্যার স্মার্ট আইডি রয়েছে, তাঁরা ‘স্মার্ট আইডি’ অপশন ব্যবহার করবেন। যাদের ১৩ বা ১৭ সংখ্যার NID রয়েছে, তাঁদের ‘NID’ অপশন নির্বাচন করতে হবে।

রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর লগইন করলে নিজের NID-তে কতগুলো মোবাইল ফোন নিবন্ধিত আছে তা বিস্তারিতভাবে দেখা যাবে। একই সাথে ব্যবহারকারীরা যাচাই করতে পারবেন, তাদের হ্যান্ডসেট বৈধভাবে নিবন্ধিত কি না। এজন্য ওয়েবসাইটে থাকা “Check Your Phone’s Verification Status Instantly” অপশনে ক্লিক করে ফোনের IMEI নম্বর দিতে হবে। IMEI নম্বর জানতে ফোনের ডায়াল প্যাডে *#06# ডায়াল করলেই স্ক্রিনে নম্বরটি প্রদর্শিত হবে।

এই সহজ ব্যবস্থার মাধ্যমে সরকার চোরাই বা অবৈধ মোবাইল ব্যবহারের প্রবণতা কমানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ মোবাইল ব্যবহারের পরিবেশ তৈরি করতে সচেষ্ট।