Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই পাবেন সর্বোচ্চ মর্যাদা: মহিলা জামায়াত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই পাবেন সর্বোচ্চ মর্যাদা: মহিলা জামায়াত

February 04, 2026 05:57:37 PM   অনলাইন ডেস্ক
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই পাবেন সর্বোচ্চ মর্যাদা: মহিলা জামায়াত

নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে একটি বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


শোভাযাত্রায় রাজশাহী অঞ্চলের মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাফা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি বক্তব্য রাখেন। তারা বলেন, নারীর প্রকৃত সম্মান ও মর্যাদা কেবল ইসলামী বিধানেই নিশ্চিত করা সম্ভব।


বক্তারা অভিযোগ করেন, কিছু গোষ্ঠী নারী বিষয়ক বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে বর্তমান নারী সমাজ অনেক বেশি সচেতন, এবং আজকের বিশাল শোভাযাত্রা তার প্রমাণ হিসেবে ধরা যেতে পারে।


এছাড়া তারা উল্লেখ করেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মা ও বোনদের সকল ভেদাভেদ ভুলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।