Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রচারণা ও বিশাল পথসভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রচারণা ও বিশাল পথসভা অনুষ্ঠিত

February 04, 2026 08:25:20 PM   অনলাইন ডেস্ক
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রচারণা ও বিশাল পথসভা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গাজীপুর সংসদীয় আসন-১ এ ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমানের পক্ষে এ প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়। এতে ধানের শীষ প্রতীকের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা, বাসন থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল নেতা লুতফর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন, বাসন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও হারুনুর রশিদ, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল, সদর মেট্রো থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন আরিফ, জাহিদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তুহিন, পুবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা, গাছা থানা স্বেচ্ছাসেবক দল নেতা আদনান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, আবু সুফিয়ানসহ মহানগর ও বিভিন্ন থানার বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।