


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ঢাকায় দোয়া ও সামাজিক সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাতে রাজধানীর খামারবাড়ি ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এলাকায় গরীব রোগী এবং কলেজ গেট এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও খাবার বিতরণের আয়োজনটি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কৃষিবিদ মো. শফিকুর রহমান নোবেল। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিদুয়ান রিশাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কৃষিবিদ তারিফুল ইসলাম, কৃষিবিদ তমাল, কৃষিবিদ তরিকুল ইসলাম অনি, কৃষিবিদ শরীফ, রাকিব, রুম্মান, সুজন, মেশকাত শরীফ, তুষার চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনকে স্মরণীয় করার পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও তুলে ধরা হয়েছে। উপস্থিতরা মনে করেন, এ ধরনের কার্যক্রম সমাজে ন্যায়বিচার ও সহমর্মিতার ভাবনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।