Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ত্রয়োদশ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ইসির উচ্চপর্যায়ের সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ইসির উচ্চপর্যায়ের সভা

February 04, 2026 11:08:29 AM   দেশেরপত্র ডেস্ক
ত্রয়োদশ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ ইসির উচ্চপর্যায়ের সভা

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উচ্চপর্যায়ের সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) কর্মকর্তারা অংশ নেবেন।


সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনাররা, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হবেন। এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক নির্বাচনি কার্যক্রম পরিচালনা, সমন্বয় ও প্রস্তুতি বিষয়ে আলোচনা হবে।


বিশেষ করে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে সমন্বয় জোরদার, ভোটগ্রহণ সংক্রান্ত প্রস্তুতি, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন এবং নির্বাচনি ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।