Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ধর্ম নিয়ে ব্যবসা করা লোকদের রুখে দিতে হবে: আবু সাইয়িদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধর্ম নিয়ে ব্যবসা করা লোকদের রুখে দিতে হবে: আবু সাইয়িদ

February 04, 2026 10:22:47 PM   অনলাইন ডেস্ক
ধর্ম নিয়ে ব্যবসা করা লোকদের রুখে দিতে হবে: আবু সাইয়িদ

সদ্য বিএনপিতে যোগ দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, জামায়াত একটি ভণ্ড ও ১৯৭১ সালের যুদ্ধাপরাধে জড়িত দল। তিনি দাবি করেন, দলটি বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তাদের প্রতিরোধ করতে হবে এবং ঘৃণা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ কোনো দিন ওই “পাকিস্তানি প্রেতাত্মাদের” ক্ষমতায় দেখতে চায় না বলেও তিনি উল্লেখ করেন।


বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই হাইস্কুল মাঠে ধোপাদহ ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


আসন্ন ১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গ টেনে আবু সাইয়িদ বলেন, দেশের মুক্তি ও সাধারণ মানুষকে বাঁচাতে পাবনা-১ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।


সভায় ধোপাদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা-1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান, দলীয় নেতা সালাউদ্দিন, মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা নিজেদের বক্তব্যে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।