Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / রমজান ঘিরে সুখবর: গরু, মুরগি, ডিম ও দুধের দাম কমাল সরকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রমজান ঘিরে সুখবর: গরু, মুরগি, ডিম ও দুধের দাম কমাল সরকার

February 02, 2026 02:42:23 PM   অনলাইন ডেস্ক
রমজান ঘিরে সুখবর: গরু, মুরগি, ডিম ও দুধের দাম কমাল সরকার

পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকায়।
রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সরকারের ঘোষণায় বলা হয়েছে, রমজান মাসে প্রতি কেজি প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকায়, প্রতি লিটার দুধ ৮০ টাকায় এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ন্যায্যমূল্যে পণ্যের পরিসর আরও বাড়ানো হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮টি বিক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমানোর জন্য সরকার প্রতিবছরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে। সংশ্লিষ্ট সরবরাহকারী ও অংশগ্রহণকারীদের সঙ্গে সব প্রয়োজনীয় সমন্বয় ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।” তিনি আরও উল্লেখ করেছেন, চলতি বছর আরও বেশি সংখ্যক স্থানে এসব পণ্য বিক্রি নিশ্চিত করা হবে।