Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / সরকার এলপিজি আমদানির অনুমতি দিয়েছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকার এলপিজি আমদানির অনুমতি দিয়েছে

January 19, 2026 11:59:43 AM   অনলাইন ডেস্ক
সরকার এলপিজি আমদানির অনুমতি দিয়েছে

সরকার এলপিজি আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে, যা বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে।

দেশে মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমতি দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং সরকারের নির্দেশে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হচ্ছে। এর ফলে এলপিজি বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।

সম্প্রতি দেশে এলপিজির সংকট দেখা দেয়ার পর বিপিসি ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে আমদানি করার অনুমতি চেয়েছিল। চিঠিতে বলা হয়, দেশে এলপিজির বাজার সম্পূর্ণরূপে বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটের সময় সরকারিভাবে বাজারে হস্তক্ষেপের সুযোগ সীমিত। সরবরাহ-ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবেলার কার্যকর কোনো হাতিয়ার সরকারের হাতে থাকে না। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে।