Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

January 17, 2026 09:22:32 PM   অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাত্রার সময় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারায়। ‘এটিআর-৪২-৫০০’ মডেলের বিমানটির সঙ্গে শেষ যোগাযোগ হয় স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে।

মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায়। ধারণা করা হচ্ছে, ওই দুর্গম অঞ্চলে বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার অভিযান এগোয় ধীরগতিতে।

উদ্ধারকারী দল ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। তবে বিমানে থাকা ১১ জন আরোহীর ভাগ্য এখনও অজানা। নিখোঁজ হওয়ার সময় আবহাওয়া কেমন ছিল বা কারিগরি কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার খবর নিয়মিত আসে। গত বছরের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ কালিমানতান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যেখানে ৮ আরোহীর মৃত্যু হয়েছিল। এই নতুন নিখোঁজ হওয়ার ঘটনা দেশটির বিমান নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।