Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় গভীর রাতে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে জখম ও লুটপাট! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় গভীর রাতে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে জখম ও লুটপাট!

May 13, 2026 07:15:53 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় গভীর রাতে ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে জখম ও লুটপাট!

কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় এক ভূমি অফিসের কর্মীকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (১২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।

আহত মো. আজহারুল ইসলাম বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজহারুল ইসলাম কিছুদিন ধরে ফেসবুকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই প্রতিবাদের কারণেই সোমবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং ভবিষ্যতে এই ধরণ এর লেখালেখি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় আজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছিল। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনায় আজহারুল ইসলামের স্ত্রী তানজিনা আফরিন কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।