Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / গণভোটে ‘হ্যাঁ’ দিলে কি হবে, ‘না’ দিলে কি হবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ দিলে কি হবে, ‘না’ দিলে কি হবে

January 02, 2026 06:00:24 PM   দেশেরপত্র ডেস্ক
গণভোটে ‘হ্যাঁ’ দিলে কি হবে, ‘না’ দিলে কি হবে

‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’। লিফলেটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পরিবর্তনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

প্রচারাভিযানে জনসচেতনতা বৃদ্ধির জন্য উল্লেখ করা হয়েছে, ভোটাররা এমন বাংলাদেশ চাইলে যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের গঠন হবে সরকারি ও বিরোধী দল একসাথে, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক, বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি পদে থাকবেন না, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে, পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন করা হবে, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে এবং রাষ্ট্রপতি ক্ষমা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবেন।

লিফলেটের নিচে উল্লেখ রয়েছে, ‘হ্যাঁ’ ভোট দিলে উপরোক্ত সুবিধা মিলবে, ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। এছাড়া ভোট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য দুটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে—www.gonovote.gov.bd এবং www.gonovote.bd।