Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলের গোড়াই শিল্পাঞ্চলে ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পৌনে ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

টাঙ্গাইলের গোড়াই শিল্পাঞ্চলে ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পৌনে ৩ লাখ টাকা জরিমানা

May 18, 2026 07:52:41 PM   অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের গোড়াই শিল্পাঞ্চলে ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পৌনে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার একটি অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ম্যাজিস্ট্রেট রাকিব আল হাসান।

অভিযান চলাকালে মোট আটটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সংশ্লিষ্টদের দুই লক্ষ ৮৮ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

ম্যাজিস্ট্রেট রাকিব আল হাসান জানান, শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি সম্পদ রক্ষা করতে এই ধরণ এর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাজও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।