Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি হলেন আদনান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি হলেন আদনান

May 05, 2026 05:53:28 PM   অনলাইন ডেস্ক
ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি হলেন আদনান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আদনান কারার। সোমবার এই খবর জানার পর তার নিজ এলাকা হোসেনপুরে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

আদনানের বাড়ি হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে। ঢাকা মহানগর উত্তরের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ ইউনিটে তার পদপ্রাপ্তিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে বলেন, আদনান ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কাজে বেশ দক্ষ ছিলেন। ঢাকা পলিটেকনিকের মতো বড় একটি ইউনিটে তার এই নেতৃত্ব পুরো হোসেনপুরের জন্য গর্বের বিষয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর আদনান কারার দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। জাতীয়তাবাদী আদর্শ লালন করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি সুন্দর শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে আমি সবসময় কাজ করে যাব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যাবে এবং তিনি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করার অঙ্গীকার করেন।