Date: May 15, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, শ্বশুর গ্রেপ্তার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, শ্বশুর গ্রেপ্তার!

May 15, 2026 11:48:46 AM   অনলাইন ডেস্ক
পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, শ্বশুর গ্রেপ্তার!

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর মো. নুরুল ইসলাম (নুরু) সরদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ কয়েক দিন ধরে জলবসন্তে (চিকেন পক্স) আক্রান্ত ছিলেন। সংক্রমণের কারণে তিনি স্বামীর থেকে আলাদা একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, গত ১২ মে রাতে ওই সুযোগে শ্বশুর নুরুল ইসলাম কক্ষে প্রবেশ করে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।