Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ‘লাপাত্তা’ চালক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ‘লাপাত্তা’ চালক!

April 17, 2026 08:50:01 PM   দেশেরপত্র ডেস্ক
লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ‘লাপাত্তা’ চালক!

ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে এসে মাঝেমধ্যে ঘটে নানা অদ্ভুত ঘটনা। এবার তেমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো রংপুর শহর।

গত ৫ এপ্রিল নগরীর শাপলা চত্বর এলাকার ইউুনক ফিলিং স্টেশনে তেলের লাইনে একটি মোটরসাইকেল রেখে চালক রহস্যজনকভাবে উধাও হয়ে যান বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। ঘটনার ১২ দিন পার হলেও তিনি মোটরসাইকেলটি নিতে ফিরে আসেননি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পর্যন্ত মোটরসাইকেলটি পাম্পেই পড়ে থাকতে দেখা গেছে। যার রেজিস্ট্রেশন নম্বর রংপুর মেট্রো-হ-১১-০৫৭২।

ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী আলমগীর ইসলাম জানান, তেলের লাইনে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকতে দেখে চালককে খোঁজা হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও তাকে না পাওয়ায় অন্য গ্রাহকদের সুবিধার্থে বাইকটি সরিয়ে রাখা হয়। পরদিনও একই অবস্থায় থাকায় নিরাপত্তার জন্য সেটি পাহারাদারদের জিম্মায় রাখা হয়।

অন্য এক কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে চালককে শনাক্ত করার চেষ্টা করা হলেও তিনি এমন জায়গায় মোটরসাইকেলটি রেখে গেছেন, যা ক্যামেরার আওতার বাইরে ছিল। ফলে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান মিজান এই ঘটনাকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে বলেন, মোটরসাইকেলের প্রকৃত মালিককে খুঁজে পেতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে।