


মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
“প্লাস্টিক দূষন আর নয়,বন্ধ করার এখনি সময়”এই শ্লোগানে ঝিনাইদহের মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশন স্মার্ট প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
রোববার বিকালে উপজেলার বি আর এ কে এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় স্মার্ট প্রকল্পের অধীনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বি আর এ কে এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ আনিছুর জামান,উপপরিচালক (এমএমপি)ও ফোকাল স্মার্ট প্রজেক্ট জাহাঙ্গীর আলী, সহকারী পরিচালক মাহফুজুর রহমান,ফাস্ট ক্যাপিটাল ইউনিভারসিটির সহযোহী অধ্যাপক ড.মোঃ নাহিদ পারভেজ,কৃষিবিদ শাহীন আলম, বি আর এ কে এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ আলী প্রমুখ।
আলোচকরা স্মার্ট প্রকল্পের অধীনে উচ্চমূল্য নিরাপদ ফল উৎপাদনে চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।