Posts by অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় নৌযানে আটকা পড়া বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ খানেক শিক্ষার্থীর সবাইকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। 
পদ্মা সেতুর নিরাপত্তায় দুই পাশে দুটি নতুন থানা ভবন নির্মাণ করা হয়েছে। এরমধ্যে মুন্সীগঞ্জের লৌহজং প্রান্তের থানাটির নাম হচ্ছে ‘পদ্মা সেতু উত্তর থানা’ এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টেরটি ‘পদ্মা সেতু দক্ষিণ থানা’ নামে ব্যবহৃত হবে। শুধু সেতুর নয়, দুই পারের মানুষের নিরাপত্তাও দেবে থানা দুটি। 
চলতি অর্থবছরের বাজেটে এভিয়েশন খাতে নারীদের উৎসাহিত করতে বাংলাদেশের ফ্লাইং স্কুলে দুজন নারীকে পাইলট প্রশিক্ষণে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে জাতীয় সংসদে। এছাড়া বাজেটে নারী উন্নয়নে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় এ সুপারিশ করা হয়।