Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবিক প্রধান। 
গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব এশিয়ার তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। 
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। নিহতদের মধ্যে অভিজাত কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রহিমিও রয়েছেন। 
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় ডুবে যাওয়া একটি পিকআপ ট্রাক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে 
গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৩ জন। মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। গাজায় হামলার পাশাপাশি পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এদিনও বেশ কিছু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। 
আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু ও সমর্থক যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধের মধ্যেও এই বন্ধুত্বের প্রমাণ দিয়ে আসছিল দুই দেশ। লড়াইয়ের জন্য গোলাবারুদ সরবরাহ করে, জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চগুলোতে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে বারবার ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই মজবুত বন্ধুত্বে একটু একটু করে ফাটল দেখা দিয়েছেআন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু ও সমর্থক যুক্তরাষ্ট 
অভিযুক্ত ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার মুম্বাইয়ে নিয়ে এসেছে ভারত। নৌ কমান্ডোদের হাতে গ্রেফতার হওয়ার কয়েকদিন পর তাদেরকে মুম্বাই আনা হলো। নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে। খবর এএফপি’র।