Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

March 19, 2026 01:09:29 PM   দেশেরপত্র ডেস্ক
একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এতে অংশ নেবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এ তথ্য জানান। তিনি বলেন, এবারের ঈদের নামাজ ঐতিহাসিক হবে।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ওযুর সুবিধা রাখা হবে এবং বৃষ্টি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকও জানিয়েছেন, প্রধানমন্ত্রী জামাতে নামাজ পড়বেন।

৩৫ হাজার মানুষের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদ সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রবেশের সময় অল্প কিছু গেইট খোলা থাকবে, নামাজ শেষে বাকি সব গেইট খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সরকারি ছুটি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, যা ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে।