Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সোশ্যাল মিডিয়া / কঠিন সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন– আমির হামজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কঠিন সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন– আমির হামজা

January 19, 2026 08:32:34 PM   অনলাইন ডেস্ক
কঠিন সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন– আমির হামজা

নিরাপত্তা সংকট ও হুমকি বিবেচনায় সব মাহফিল স্থগিত ঘোষণা করে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা। কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ওয়াজ ও তাফসীর মাহফিলের সকল সিডিউল স্থগিত ঘোষণা করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমি আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।”

capture-20260119-201313047.jpg

এর আগে রোববার দেওয়া আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি লিখেছেন, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছেন, ইনশাআল্লাহ।

মুফতি আমির হামজা আরও অনুরোধ করেন, তাঁর অনুপস্থিতি কুষ্টিয়ায় যে ইনসাফ কায়েমের লড়াই শুরু করা হয়েছে, সেটি প্রতিষ্ঠিত করতে এবং তাঁর তিন শিশু কন্যাকে দেখভাল করতে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তা ও পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন।