Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: হেলপার নিহত, চালক আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: হেলপার নিহত, চালক আহত

January 03, 2026 08:05:50 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: হেলপার নিহত, চালক আহত

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি খালি ট্রাক বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার হুসাইন মারা যান এবং চালক ওবায়দুর রহমান গুরুতর আহত হন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।