Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / খালিয়াজুরীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালিয়াজুরীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু

September 05, 2025 07:33:41 PM   অনলাইন ডেস্ক
খালিয়াজুরীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে গোসল করতে গিয়ে শেখ মিজানুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রাজঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিজানুর একই ইউনিয়নের নুরপুর বোয়ালী গ্রামের শেখ রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর সকাল আনুমানিক ৬টার দিকে মেন্দিপুর ইউনিয়নের জিয়া খরা বাজারের উত্তর পাশের রাজঘাটে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় নৌকার মাঝি শাহ আলমসহ অন্যরা নদীতে অনুসন্ধান চালান।

পরে সকাল ৮টার দিকে রাজঘাট এলাকা থেকে মিজানুরের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ মৃগী রোগের লক্ষণ  দেখা দিলে তিনি পানিতে ডুবে যান। উদ্ধারের পর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে খালিয়াজুরী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।