Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

December 17, 2025 06:33:41 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে ব্যাপক পরিসরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চৌরাস্তা সম্মিলিত ওলামায়ে কেরাম আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি নাসির উদ্দিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শক্তির সঙ্গে আপোষ না করায় তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল। দেশব্যাপী সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, গাজীপুর মহানগর যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, বাসন থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লুৎফর রহমান, বাসন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. মাহমুদ হোসেন মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী এবং গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার স্বেচ্ছাসেবক দলের মো. জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরামগণ এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের মহানগর ও থানা ইউনিটের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।