Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে ফোম কারখানায় আগুন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন!

April 30, 2026 07:48:27 PM   দেশেরপত্র ডেস্ক
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন!

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগ্রাবাদ ফায়ার স্টেশন-এর চারটি এবং বন্দর ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।