


জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির অভিযোগ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং কেন্দ্রীয় সেক্রেটারি মনিরা শারমিন।
এদিকে, নির্বাচনের প্রাথমিক ফলাফলে এনসিপি মাত্র একটি আসনে জয়লাভ করেছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার আসনের ১১৬টি ভোটকেন্দ্রে প্রতিটিতেই তিনি জয়লাভ করেছেন। নির্বাচনের এই ফলাফল ও কারচুপির অভিযোগের বিষয়ে এনসিপি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বক্তব্য রাখবে।