


ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে, সম্প্রসারণ মাঠ সফর ২০২৩ বি.এসসি.এজি.অনার্স (লেভেল-৪ সেমিস্টার-১ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ উদ্যোগে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হল রুমে এ মাঠ সফর এর আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন দিলদার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ,প্রফেসর ড. মোহাম্মদ হাম্মাদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোছা: দিলরুবা আকতার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ প্রভাষক মুহাম্মদ মারুফ হাসান প্রমুখ।
উল্লেখ্য ,৬ দিন ব্যাপী কৃষি অনুষদের সম্প্রসারণ শিক্ষা বিভাগে মাঠ সফর ২০২৩ বি.এসসি.এজি.অনার্স (লেভেল-৪ সেমিস্টার-১ এ সফরে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সফরে উপজেলা পরিষদের সকল দপ্তরের সেবা প্রদানের পদ্ধতি ও উপজেলা কৃষি অফিসের অধিনে চলমান প্রকল্প সমূহের কার্যক্রম, সরজমিনে মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।