Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলে আটক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলে আটক!

March 25, 2026 04:55:33 PM   দেশেরপত্র ডেস্ক
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলে আটক!

নাটোর সদরের হাশেমপুর এলাকায় ভয়াবহ এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাবা মহরম আলি (৫৫)-কে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ভোরে নিজ বাড়িতে মহরম আলির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযানে নেমে নিহতের ছেলে সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, সিয়াম ঢাকায় কর্মরত থাকলেও ঈদের সময় বাড়িতে আসে এবং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।