Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

May 07, 2026 08:47:44 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

জেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঁঞা। সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ শেখ কামাল ও জহিরুল ইসলাম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু ও মো. আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ।

এছাড়াও সভায় অংশ নেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু জাফর হৃদয়, প্রচার সম্পাদক আমির হোসেন তানভীর এবং সদস্য মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, মিজানুর রহমান পলাশ, শহিদুল ইসলাম তোতা, জিয়া উদ্দিন, মহি উদ্দিন সেজু, ফখরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন মিলন ও আরাফাত হোসেন।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং মফস্বল এলাকায় কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।