Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিএনপির ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএনপির ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

April 10, 2026 06:48:19 PM   দেশেরপত্র ডেস্ক
বিএনপির ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুরের ইসলামপুর পৌরসভায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলের নেতৃত্বে ছয়জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে তাদের ফুলেল শুভেচনার মাধ্যমে বরণ করে নেন ডা. সামিউল হক ফারুকী এবং উপজেলা আমির রাশেদুল ইসলাম

নতুন যোগদানকারীদের মধ্যে জিয়াউর রহমান সোহেল বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের ভয় থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপিতে থাকাকালে বিভিন্ন বিষয়ে তাকে বিব্রত ও অপমানিত হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলার অভাব, নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতার ঘাটতি এবং বিভিন্ন সংঘাত-হানাহানিতে অতিষ্ঠ হয়ে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

আরেক যোগদানকারী নেতা লাভলুও একই ধরনের অভিযোগ তুলে বলেন, দীর্ঘদিন দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার পরও যথাযথ মূল্যায়ন না পাওয়া এবং অপমানের শিকার হওয়ায় তিনি জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী বলেন, যে কেউ দল পরিবর্তন করতে পারে এবং তারা কেন দল ছেড়েছে সে বিষয়ে তার কোনো মন্তব্য নেই।