Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি , ভারী বৃষ্টির সম্ভাবনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি , ভারী বৃষ্টির সম্ভাবনা

October 02, 2025 01:42:32 PM   দেশেরপত্র ডেস্ক
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি , ভারী বৃষ্টির সম্ভাবনা

গাজামুখী মানবিক সহায়তাবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তুরস্ক একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ একাধিক দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ইতালিতে শুক্রবার দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।

বুধবার গভীর রাতে ভূমধ্যসাগরে গাজার উদ্দেশে যাত্রা করা ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ থামিয়ে ইসরায়েলি নৌসেনারা উঠে পড়ে। সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করা হয়। পরে তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। আটক হওয়া দুই শতাধিক কর্মীর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৩টি নৌযান আটক করা হয়েছে। তবে এখনও কিছু জাহাজ গাজার উদ্দেশে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ইসরায়েলে স্থানান্তর করা হচ্ছে।

এই অভিযানে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানে উঠে পড়ে এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে। তিনি এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

ঘটনার পরপরই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলেছে। ব্রিটিশ রাজনীতিক জেরেমি করবিন বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন। ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষও একে অপহরণ আখ্যা দিয়েছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ৪০টিরও বেশি নৌযান ও প্রায় ৫০০ যাত্রী অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও চিকিৎসকরা। তাদের দাবি, দীর্ঘদিনের অবরোধে খাদ্য, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটে থাকা গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছানোই একমাত্র উদ্দেশ্য।

২০১০ সালে গাজার উদ্দেশে যাত্রা করা মাভি মারমারা ফ্লোটিলায় ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা এবারও দেখা দিয়েছে। মানবিক সহায়তা আটকে দেওয়া ও আন্তর্জাতিক পানিসীমায় সামরিক হস্তক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।