Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের!

April 28, 2026 03:07:05 PM   দেশেরপত্র ডেস্ক
বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের!

নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক আল আমিন নিজ বাড়িতে রিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হন। বৈদ্যুতিক তারে আটকে তিনি চিৎকার করতে থাকেন। বাবার আর্তনাদ শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ দ্রুত এগিয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এসময় মা আসমা খাতুন দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে সাহসিকতার পরিচয় দেন। এতে আল আমিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয় শিশু আব্দুল্লাহ।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী এবং আল আমিন-আসমা দম্পতির একমাত্র সন্তান ছিল। সন্তানের এমন করুণ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।