Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বেরোবি শিক্ষার্থীর সাথে ঢাবি ছাত্র আটক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেরোবি শিক্ষার্থীর সাথে ঢাবি ছাত্র আটক!

March 29, 2026 12:55:58 PM   দেশেরপত্র ডেস্ক
বেরোবি শিক্ষার্থীর সাথে ঢাবি ছাত্র আটক!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ এক প্রেমিক যুগলকে সাধারণ শিক্ষার্থীরা আটক করেছেন। শনিবার (২৮ মার্চ) রাতের ঘটনা; পরে তাদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস বিভাগের তত্ত্বাবধানে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। মুচলেকা নিয়ে যুগলকে মুক্তি দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসে কোনো অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। ভবিষ্যতেও মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রাখবে।