Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২!

April 20, 2026 10:58:36 AM   অনলাইন ডেস্ক
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোরবেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই বাসের দুই কর্মী প্রাণ হারান।

নিহতদের মধ্যে রয়েছেন বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০), তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে। অপর নিহত মজন মিয়া (৪৩), যিনি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি একই উপজেলার পাকুয়া গ্রামে, তিনি মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপার মারা যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।