Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা

July 12, 2025 09:10:50 PM   অনলাইন ডেস্ক
শ্রীপুরে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ‘ফ্যাসিস্ট’ সরকারের শাসনামলে বিভিন্ন সাজানো মামলায় কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সিগাল রিসোর্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং এস এম ফরহাদ ও মামুনুর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, আলহাজ সিরাজ উদ্দিন কাইয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ফজলুল হক, মোক্তারুল করিম মোড়ল শামীম, শাহজাহান মোড়ল, আবুল হোসেন প্রধান, শাহজাহান সজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ, সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ।