Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সুন্দরবনে অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুন্দরবনে অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি গ্রেপ্তার

November 08, 2025 05:16:22 PM   অনলাইন ডেস্ক
সুন্দরবনে অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন গাবুরা এলাকা থেকে বিল্লাল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে বনদস্যুদের ব্যবহৃত অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশে খবর দেয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার বিল্লালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, "বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তার অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।"

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিল্লাল সুন্দরবনের সক্রিয় দস্যু চক্রগুলোর জন্য অস্ত্র তৈরি ও মেরামতের কাজ করত। স্থানীয় বাসিন্দাদের মতে, তাকে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল।

উল্লেখ্য, সম্প্রতি সুন্দরবনে দস্যুতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ, কোস্টগার্ড এবং বন বিভাগের অভিযান জোরদার করা হয়েছে।