Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / হাফিজ উদ্দিনের মৃত্যুতে ড.ইউনূসের শোক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাফিজ উদ্দিনের মৃত্যুতে ড.ইউনূসের শোক

January 22, 2026 11:44:33 AM   দেশেরপত্র ডেস্ক
হাফিজ উদ্দিনের মৃত্যুতে ড.ইউনূসের শোক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রফেসর ইউনূস মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তার নিষ্ঠা, সততা এবং নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনে তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।

প্রফেসর ইউনূস বলেন, হাফিজ উদ্দিন খান তার কর্মজীবনে যে সততা, নিষ্ঠা ও দক্ষতা প্রদর্শন করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, এম হাফিজ উদ্দিন খান বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি ডাক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা সহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।