Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

May 03, 2026 12:36:36 PM   দেশেরপত্র ডেস্ক
৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
 

আজ ৩ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য— শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশে সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৯১ সালে ইউনেস্কো-র ২৬তম সাধারণ সম্মেলনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে।

এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা, বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের অবস্থা মূল্যায়ন এবং যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি, দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা-য় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ৯টায় অফিসার্স ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর সাড়ে ৯টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী