Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

May 07, 2026 09:46:47 PM   জেলা প্রতিনিধি
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দি‌কে উপজেলার ধরণীবাড়ী কিশামত মালতি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হা‌বিবুর রহমান লাভলু।

জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল ইসলাম ওই এলাকার প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।