Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / এক সাথে পরিবারের ৪ সদস্যের জানাজা সম্পন্ন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এক সাথে পরিবারের ৪ সদস্যের জানাজা সম্পন্ন!

May 16, 2026 02:12:03 PM   অনলাইন ডেস্ক
এক সাথে পরিবারের ৪ সদস্যের জানাজা সম্পন্ন!

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (১৬ মে) উত্তর কনকদিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে নিহতদের মধ্যে ৪ জনকে দাফন করা হয়। এর আগে স্থানীয় আলিম মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত আবুল কালাম প্রায় ৩০ বছর আগে জীবিকার তাগিদে নারায়ণগঞ্জে যান। সেখানে সবজির ব্যবসা করে স্ত্রী সালমা ও তিন সন্তানকে নিয়ে ফতুল্লার একটি ভবনে বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে বাসার গ্যাস লাইনে লিকেজ দেখা দিলেও বিষয়টি জানানো সত্ত্বেও বাড়ির মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

গত রোববার ভোরে রান্নার চুলা জ্বালাতে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কালাম, তার স্ত্রী ও তিন সন্তান গুরুতর দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে সবার মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করে কোরবানির ঈদের পর স্থায়ীভাবে ফিরে আসার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই ফিরতে হলো পুরো পরিবারকে।

স্থানীয়দের ভাষায়, “একটি পরিবার পুরোপুরি শেষ হয়ে গেল।”