Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ওয়াকিমুলের তৈরি গাড়িতে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ওয়াকিমুলের তৈরি গাড়িতে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী!

May 09, 2026 12:18:11 PM   দেশেরপত্র ডেস্ক
ওয়াকিমুলের তৈরি গাড়িতে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী!

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়িটিতে চড়ে তরুণ উদ্ভাবককে উৎসাহ দেন।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ স্মার্ট কার প্রদর্শন করা হয়। সেখানে গাড়িটির বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং উদ্ভাবনের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।