Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আশার প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আশার প্রশিক্ষণ কর্মশালা

May 03, 2026 07:42:53 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আশার প্রশিক্ষণ কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা কর্মসূচির দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (৩ মে) সকাল ৯টা থেকে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ব্রাঞ্চ কার্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মশালা চলবে।

রংপুর জেলায় আশার এই শিক্ষা কর্মসূচিটি পরিচালিত হচ্ছে শিক্ষা কর্মকর্তা পিয়াস আহমেদের নির্দেশনায়। এবারের কর্মশালায় ১০ জন শিক্ষা সেবিকা এবং একজন শিক্ষা সুপারভাইজার অংশ নিয়েছেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন আশা শিক্ষা কর্মকর্তা পিয়াস আহমেদ। পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. সাহিনুর আলম এবং শিক্ষা সুপারভাইজার মো. ফারুক আহমেদ।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বেকারত্ব দূর করা, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া কমানো এবং দক্ষ মানবসম্পদ তৈরি করা। এই ধরণের কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি প্রাথমিক শিক্ষার মান বাড়াতে কাজ করে যাচ্ছে।

বর্তমানে সারাদেশের ৫০০টি ব্রাঞ্চে আশা তাদের এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর সাথে যুক্ত আছেন ৫০০ জন শিক্ষা সুপারভাইজার এবং ৫ হাজার জন শিক্ষা সেবিকা। তাদের মাধ্যমে দেশের প্রায় তিন লাখ শিক্ষার্থী এই শিক্ষা সহায়তার সুবিধা পাচ্ছে।