Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

September 10, 2025 05:41:38 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‎শিমুল মিয়া:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু এবং বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা।

‎আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।