Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / চিকিৎসা শেষে দেশে ফেরার পথে মির্জা আব্বাস, ঈদের আগেই ফিরতে পারেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিকিৎসা শেষে দেশে ফেরার পথে মির্জা আব্বাস, ঈদের আগেই ফিরতে পারেন

May 05, 2026 09:51:01 PM   অনলাইন ডেস্ক
চিকিৎসা শেষে দেশে ফেরার পথে মির্জা আব্বাস, ঈদের আগেই ফিরতে পারেন

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত এবং সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার (৫ মে) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার স্বামীর অবস্থার নিয়মিত উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসা নির্দেশনা অনুযায়ী ফলোআপ চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সেবার জন্য গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন, বর্তমানে উদ্বেগের কোনো কারণ নেই।