Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানব...

জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

May 02, 2026 07:58:18 PM   জেলা প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বিএন‌পি সরকার কর্তৃক গণ‌ভোটের রায় অমান‌য ক‌রে জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব‌যমূ‌ল্যের উর্দ্ধগ‌তির প্রতিবাদে রাজবাড়ী‌তে সমা‌বেশ ও বিক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হ‌য়েছে।

শ‌নিবার (২ মে) বিকাল পৌনে ৬ টার দিকে ১১ দলীয় ঐক‌য জোট রাজবাড়ী শাখার ব‌যানা‌রে শহ‌রের আজাদী ময়দা‌ন থেকে শহ‌রে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে নেতাকর্মীরা।

বি‌ক্ষোভ‌ মি‌ছিল‌টি শহ‌রের প্রধান সড়ক সহ বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আজাদী ময়দা‌নে এসে শেষ হয়।

এরআগে আজাদী ময়দানে বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌য রাখেন, রাজবাড়ী জেলা জামায়া‌তে ইসলামীর আমির মোঃ নূরুল ইসলাম।

এ সময় জামায়াতে ইসলামী রাজবাড়ী জেল‌া, উপজেলা, পৌর এবং খেলাফত মজ‌লিস ও এন‌সি‌পি সহ ১১ দলীয় জো‌টের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

রাজবাড়ী জেলা জামায়া‌তে ইসলামীর সে‌ক্রেটা‌রি আলিমুজ্জামান এর সঞ্চালনায় বক্তব‌য রা‌খেন, জেলা জামায়া‌তে ইসলামীর না‌য়েবে আমির হাসমত আলী হা‌ওলাদার, সাংগঠ‌নিক সেক্রেটা‌রি হারুন-অর-রশিদ, খেলাফত মজ‌লিস রাজবাড়ীর সভাপ‌তি মা‌ওলানা মোবারক হো‌সেন, পৌর জামায়া‌তে ইসলামীর আমির ডাঃ হা‌ফিজুর রহমান প্রমূখ।

বক্তারা ব‌লেন, এই সরকারের জুলাই সনদ বাস্তবায়ন করার কথা থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন না ক‌রে তালবাহানা কর‌ছে। দ্রুত গণ‌ভো‌টের রায় সহ জুলাই সনদ বাস্তবায়ন কর‌তে হ‌বে। অন‌যথায় ফ‌যা‌সিস্ট আওয়ামী লী‌গের চে‌য়ে খারাপ অবস্থা হ‌বে বিএন‌পির। এবং তীব্র অআন্দোলন গ‌ড়ে তোলা হ‌বে। সেই সা‌থে দ্রব‌যমূ‌ল্যের নিয়ন্ত্রণে আন‌তে হ‌বে।

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি/বোরহান উদ্দিন