Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

April 17, 2026 06:15:35 PM   দেশেরপত্র ডেস্ক
দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এতে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও অংশ নেবেন।

জানা গেছে, এই সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নীতিগত সিদ্ধান্ত এবং অর্জন তুলে ধরা হবে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

এছাড়া দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।