Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নিখোঁজের ২৩ দিন পর পুরাতন কবরে মিলল লাশ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিখোঁজের ২৩ দিন পর পুরাতন কবরে মিলল লাশ!

April 20, 2026 07:01:12 PM   স্টাফ রিপোর্টার
নিখোঁজের ২৩ দিন পর পুরাতন কবরে মিলল লাশ!

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর চটাং এলাকায় নিখোঁজ হবার ২৩ দিন পর মন্টু বেপারী (ওরফে মনু বেপারী-৬০) নামে এক ব্যক্তির মরদেহ একটি পুরাতন কবর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয়রা কবর খুঁড়ে তার গামছা ও চাদর মোড়ানো মরদেহ দেখতে পান। নিহত মনু বেপারী একই এলাকার মৃত সোনাই বেপারীর ছেলে।

স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময়েও খোঁজ না পেয়ে নিখোঁজের ২০ দিন পর তার বোন মিনারা বেগম পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়শুত্রে জানা যায়, সোমবার  বাড়ির পাশের প্রায় ৩-৪ বছর আগে মৃত হাসেম মাদবরের কবরের এক পাশে নতুন মাটি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে কিছুটা মাটি খুরলে লাসের সন্ধ্যান পেয়ে পুলিশে খবর দেন ।

সন্ধ্যান পাবার পর ঘটনাস্থলে উপস্থিত হন পালং মডেল থানা পুলিশ এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা । লাস মাটি চাপা অবস্থায় থাকায় বিজ্ঞ আদালতের সিদ্ধান্তক্রমে ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে লাস উত্তোলন করা হবে জানায় পুলিশ ।

পারিবারসূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মনু বেপারীর প্রথম স্ত্রী মারা যান। পরে তিনি একই এলাকার এক নারীকে বিয়ে করেন। তবে গত এক বছর ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং প্রায় ছয় মাস আগে ওই নারী তাকে ডিভোর্স দেন। বিয়ের সময় দেওয়া প্রায় ৭ লাখ টাকা ফেরত পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করেন মনু বেপারী। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।

নিহতের মেয়ে মিম আক্তার অভিযোগ করেন, টাকার বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার বাবাকে হত্যা করে মরদেহ কবরের ভেতরে লুকিয়ে রাখে। নিহতের বোন মিনারা বেগমও এ হত্যার বিচার দাবি করেছেন।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ড. আশিক মাহমুদ বলেন স্থানীয়দের বরাতে লাসের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখা যায় লাস টি বেশ মাটির নিচে আছে তাই বিজ্ঞ আদালতের সিদ্ধান্তানুযায়ী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আগামীকাল সকাল লাস টি উত্তোলন করা হবে । এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে ।