Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নারায়ণগঞ্জ-৪: জমিয়ত প্রার্থী মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

নারায়ণগঞ্জ-৪: জমিয়ত প্রার্থী মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের

February 08, 2026 04:29:51 PM   অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ-৪: জমিয়ত প্রার্থী মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা দায়ের

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। অপপ্রচারের অভিযোগ এনে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে কর্মকর্তা মো. আকাশ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।


মামলাটি গ্রহণ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের অভিযোগ, একটি স্কুলে প্রকাশ্যে নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলেও মনির কাসেমী ও অজ্ঞাতপরিচয় কয়েকজন আসামি পরস্পর যোগসাজশে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম’ ও ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল’-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য সামাজিক মাধ্যমে পোস্ট ও প্রচার করেন। এতে প্রতিষ্ঠানটির এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।


মামলার আইনজীবী খোরশেদ আলম জানান, মনির কাসেমীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।