Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক ড. শহীদ, আবু হাসনাতকে কুষ্টিয়ায় বদলি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক ড. শহীদ, আবু হাসনাতকে কুষ্টিয়ায় বদলি

August 25, 2025 08:24:58 PM   অনলাইন ডেস্ক
পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক ড. শহীদ, আবু হাসনাতকে কুষ্টিয়ায় বদলি

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীতে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট, ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর আগে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।