Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পারিবারিক কলহে রামগতিতে যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পারিবারিক কলহে রামগতিতে যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ

May 06, 2026 02:05:25 PM   অনলাইন ডেস্ক
পারিবারিক কলহে রামগতিতে যুবকের আত্মহত্যা, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকায় নিজ বাড়িতে আনোয়ার হোসেন আত্মহত্যা করেন বলে জানা যায়। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ইয়াসমিন আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা পারিবারিক বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল বলে জানা যায়।

পারিবারিক বিরোধের এক পর্যায়ে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে স্ত্রীর পক্ষ থেকে কিছু শর্তের বিষয় উঠে আসে, যা নিয়ে তাদের মধ্যে আরও মানসিক চাপ ও উত্তেজনা তৈরি হয় বলে স্থানীয়রা জানান। এসব ঘটনার পর আনোয়ার মানসিকভাবে ভেঙে পড়েন।

এরপর সোমবার (৪ মে) তিনি শ্বশুরবাড়িতে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে সমাধান চাইতে চেষ্টা করেন। তবে সেখানে পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি মানসিকভাবে আরও হতাশ হয়ে পড়েন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি বাড়ি ফিরে এসে আত্মহত্যার পথ বেছে নেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও শোকের সৃষ্টি হয়েছে। পরিবারিক ও সামাজিক চাপের বিষয়গুলো নিয়েও স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠছে।