Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল? সংসদে প্রশ্ন তুললেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যা...

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল? সংসদে প্রশ্ন তুললেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

April 29, 2026 09:14:04 PM   অনলাইন ডেস্ক
বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল? সংসদে প্রশ্ন তুললেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির মুক্তিযুদ্ধের দল পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত একটি দল কীভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দল হতে পারে-এই প্রশ্নের জবাব এখনো অমীমাংসিত।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে বক্তব্য দিতে গিয়ে এ টি এম আজহারুল ইসলাম বিএনপির রাজনৈতিক পরিচয় নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করলেও দলটির প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। অথচ মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে। তাই এই দাবি যৌক্তিক কি না-তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের নারী নেতৃত্বসহ রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে। তবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এমন কিছু সিদ্ধান্ত তাদের অবস্থান দুর্বলতার ইঙ্গিত দেয় কি না, তা নিয়েও ভাবার বিষয় রয়েছে।

তার বক্তব্যে তিনি বলেন, “আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এসব প্রশ্নের উত্তর আপনাদেরই দিতে হবে।”

এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হলেও তারা নাকি জান্নাতকেই লক্ষ্য হিসেবে দেখে। তিনি প্রশ্ন রাখেন, সবাই কি জান্নাতে যেতে চায় না?

সংসদে দেওয়া তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।